Ekattorer Kotha
মঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত

                       

মার্চ ৩১, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় শ্রীমঙ্গল-মৌলভীবাজার মহাসড়কের লামুয়া এলাকায়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, নিহতদের মধ্যে অটোরিকশাচালক আব্দুল হান্নান (৫০) শ্রীমঙ্গল শহরতলীর ভাড়াউড়া এলাকার বাসিন্দা। বাকি দুই যাত্রীর পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীমঙ্গল থেকে যাত্রী নিয়ে যাওয়া অটোরিকশাটি কালাপুর ইউনিয়নের সিরাজনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

মাইক্রোবাসচালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সর্বশেষ - লিড নিউজ