Ekattorer Kotha
শুক্রবার , ২৭ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

জ্বালানিতে মূল্য বাড়ায়নি সরকার, প্রতিদিন ১৬৭ কোটি টাকার ভর্তুকি: প্রতিমন্ত্রী

                       

মার্চ ২৭, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : :

জনদুর্ভোগ কমাতে সরকার প্রতিদিন জ্বালানি তেলে বিপুল পরিমাণ ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম (অমিত)। তিনি বলেন, বর্তমানে প্রতিদিন প্রায় ১৬৭ কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে।

শুক্রবার যশোরে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে দুস্থ ও অসহায়দের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী জ্বালানি বাজারে অস্থিরতা থাকা সত্ত্বেও সরকার দেশের জনগণের কথা বিবেচনা করে জ্বালানির দাম বাড়ায়নি। তিনি উল্লেখ করেন, বিশ্বের প্রায় ৮০টি দেশ ইতোমধ্যে জ্বালানির মূল্য বৃদ্ধি করেছে, তবে বাংলাদেশে তা করা হয়নি।

তিনি আরও বলেন, জ্বালানির দাম বৃদ্ধি পেলে বিদ্যুৎ, পরিবহন ও খাদ্যপণ্যের ওপর সরাসরি প্রভাব পড়ে। তাই সবদিক বিবেচনায় নিয়ে সরকার এ মুহূর্তে মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা করছে না।

জ্বালানি সরবরাহ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, আগামী এপ্রিল মাস পর্যন্ত দেশের চাহিদা পূরণের মতো জ্বালানি মজুত রয়েছে। পাশাপাশি ভবিষ্যৎ চাহিদা মোকাবিলায় ৯০ দিনের জ্বালানি মজুত নিশ্চিত করতে কার্যক্রম নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঈদকে সামনে রেখে দেশে জ্বালানির চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে। আগে যেখানে প্রতিদিন প্রায় ১২ হাজার টন ডিজেলের প্রয়োজন হতো, এখন তা বেড়ে ২৪ থেকে ২৫ হাজার টনে পৌঁছেছে। একইভাবে পেট্রল ও অকটেনের চাহিদাও বেড়েছে।

অনুষ্ঠানের শেষপর্বে প্রতিমন্ত্রী ১৫৩ জন দুস্থ ও অসহায় ব্যক্তির হাতে এককালীন আর্থিক সহায়তার চেক তুলে দেন।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

আটক ব্যাটারিচালিত রিকশা মালিকদের ফেরত দেবে এসএমপি

কেন এবার ঈদে শ্রমিক অসন্তোষ ছিল না—কারণ জানালেন শ্রমমন্ত্রী

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ ইয়াং স্টার ক্লাব ও রোটারি ক্লাব অব সিলেট রাইজিং স্টার

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন বিভাগে উদ্বেগ

রায়নগরে ট্রিপল মার্ডার : পুলিশের জালে ঘাতক বাবুল

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল

‘বেটার বাংলাদেশ’ গড়তে সব ধর্মের ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

উজবেকিস্তানের সঙ্গে ড্র, অনিশ্চয়তায় বাংলাদেশের সেমির পথ

রেমিট্যান্সে রেকর্ড: মার্চে এলো প্রায় ৩.৮ বিলিয়ন ডলার