Ekattorer Kotha
বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, অল্প সময়েই শতাধিক হতাহত

                       

এপ্রিল ৮, ২০২৬
                   

দশদিক ডেস্ক : : 

লেবাননের রাজধানী বৈরুতসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে মাত্র ১০ মিনিটের ব্যবধানে একাধিক স্থানে এই হামলা হয়, এতে স্বল্প সময়েই বহু মানুষ নিহত ও আহত হয়েছেন বলে জানা গেছে।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরদ্দিন জানিয়েছেন, হতাহতের সংখ্যা এত বেশি যে হাসপাতালগুলোতে জায়গা সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে তিনি বলেন, আহত ও নিহতদের ভিড়ে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বেসামরিক নাগরিকদের ওপর এ ধরনের আক্রমণ আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির পরিপন্থী। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, দ্রুত এই হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য।

এদিকে রেডক্রস জানিয়েছে, হামলার পর বিভিন্ন এলাকা থেকে হতাহতদের উদ্ধার করতে অন্তত ১০০টি অ্যাম্বুলেন্স কাজ করছে।

প্রসঙ্গত, একই দিনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা হলেও ইসরায়েল তা উপেক্ষা করে হামলা অব্যাহত রেখেছে বলে অভিযোগ উঠেছে।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত