Ekattorer Kotha
বৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কা: বল সংকটে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

                       

মার্চ ১৯, ২০২৬
                   

স্পোর্টস ডেস্ক : :

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাব এবার পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও। পরিবহন সংকটের কারণে বলের ঘাটতিতে পড়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আসন্ন গ্রীষ্ম মৌসুম সামনে রেখে প্রয়োজনীয় **ডিউক বল** সরবরাহে সমস্যায় পড়েছে তারা। এই বল তৈরি করে British Cricket Balls Ltd। জানা গেছে, বলের চামড়া ইংল্যান্ডে তৈরি হলেও সেলাইয়ের কাজ হয় উপমহাদেশে। পরে তা বিমানযোগে ইংল্যান্ডে ফেরত পাঠানো হয়, যার বড় অংশই মধ্যপ্রাচ্যের আকাশপথ ব্যবহার করে পরিবহন করা হয়।

কিন্তু চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিমান চলাচল ব্যাহত হওয়ায় এই সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়েছে। ফলে নির্ধারিত সময়ে বল পৌঁছাতে পারছে না।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির মালিক দিলীপ জাজোদিয়া ব্রিটিশ গণমাধ্যমকে বলেন, বর্তমান পরিস্থিতি তাদের জন্য বড় সংকট তৈরি করেছে। উপমহাদেশে বলের মজুত থাকলেও সীমিত কার্গো সুবিধা ও বাড়তি পরিবহন ব্যয়ের কারণে চালান পাঠাতে দেরি হচ্ছে।

তিনি জানান, পরিস্থিতি সামাল দিতে ক্লাবগুলোর চাহিদার তুলনায় অর্ধেক বল সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি বিকল্প রুট খোঁজা হচ্ছে—যেমন পাকিস্তান থেকে শ্রীলঙ্কা হয়ে পণ্য পাঠানো।

এদিকে পরিবহন ব্যয়ও বেড়ে গেছে কয়েক গুণ। আগে যেখানে নির্দিষ্ট ওজনের বল পাঠাতে তুলনামূলক কম খরচ হতো, এখন তা প্রায় তিনগুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

আগামী ৩ এপ্রিল শুরু হওয়ার কথা কাউন্টি চ্যাম্পিয়নশিপ। তবে তার আগেই বল সংকট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইসিবির জন্য।

বিশেষজ্ঞদের মতে, দ্রুত বিকল্প পরিবহন ব্যবস্থা নিশ্চিত না করা গেলে আসন্ন মৌসুমের সূচি ও প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেটে দুই ছিনতাইকারী আটক

জগন্নাথপুর-সিলেট সড়কে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কা

হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ সেবা নিশ্চিতের নির্দেশ ধর্মমন্ত্রীর

‘বেটার বাংলাদেশ’ গড়তে সব ধর্মের ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে এমপি নির্বাচিত সিলেটের ডলি বেগম

নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, নজরদারিতে স্বাস্থ্য সংস্থাগুলো

ইরানের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতির নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা

বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রী অ্যানা হ্যাথাওয়ে

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ শুরু, শান্তির আশায় সতর্ক বার্তা

জাফলংয়ে নদীতে ডুবে শিশু পর্যটকের মৃত্যু