Ekattorer Kotha
মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে বাসদের মানববন্ধন

                       

মার্চ ২৪, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেট নগরীতে মশক নিধন, বর্ষা মৌসুমের আগে জলাবদ্ধতা নিরসন এবং চুরি-ছিনতাইসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলা শাখা।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এবং সঞ্চালনা করেন জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন।

মানববন্ধনে বক্তব্য দেন বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সহসভাপতি শহীদ আহমদ, যুগ্ম সম্পাদক মনজুর আহমদ, জাহেদ আহমদ, প্রীতম রায়, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের মেঘদাদ মেঘ, সংগ্রাম পরিষদের হোসেন আহমদ ও রণি আহমদসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, সিলেট সিটি কর্পোরেশনকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার দাবি দীর্ঘদিনের হলেও পরিকল্পিত উন্নয়ন না হওয়ায় নগরীতে নানা সমস্যা তৈরি হয়েছে। বিশুদ্ধ পানির সংকট, নির্বিচারে বৃক্ষ নিধন, অপরিকল্পিত নগরায়নসহ বিভিন্ন সমস্যা উল্লেখ করেন তারা।

বক্তারা আরও বলেন, মশার উপদ্রবে নগরবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়, যা নগরবাসীর দুর্ভোগ বাড়ায়। একই সঙ্গে নগরীতে চুরি, ডাকাতি ও ছিনতাই বৃদ্ধিতে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন বক্তারা।

বক্তারা অবিলম্বে মশক নিধন কার্যক্রম জোরদার, বর্ষা মৌসুমের আগে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ - লিড নিউজ