Ekattorer Kotha
মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

রাতারগুলের ইকো রিসোর্টে সভা করেন রনজিত সরকার

                       
                   

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের ভাইরাল হওয়া সভার স্থান শনাক্ত করেছে পুলিশ। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে’ সভার স্থানটি শনাক্ত করা হয়। মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন।
এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তারা মিয়াকে আটক করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাঁর অবস্থান শনাক্ত করে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় তাঁকে।
সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা মিয়াকে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুলে রনজিত সরকার সভা করেছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ পুলিশের একটি দল তাঁকে সঙ্গে নিয়ে রাতারগুলে যায়।
পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, তারা মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলে গিয়ে জানা যায়, শিক্ষা সফরের কথা বলে এক আইনজীবী ৮ নভেম্বর রাতারগুলের ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্ট’ ভাড়া নেন। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হয়। পরে হঠাৎ রনজিত সরকার সেখানে উপস্থিত হন। তিনি নিজের সভার ব্যানার টাঙিয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে চলে যান।
এর আগে সোমবার বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে ওই সভার বক্তব্য প্রচার করেন রনজিত সরকার। বক্তব্যে তিনি বর্তমান সরকারের সমালোচনা করেন। এ ঘটনার জেরে সোমবার মধ্যরাতে সিলেট নগরীর গোপালটিলায় রনজিতের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত