Ekattorer Kotha
সোমবার , ৬ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

মৌলভীবাজারে জাতীয় ক্রীড়া দিবস পালিত

                       

এপ্রিল ৬, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা ও গড়বো ক্রীড়ায় সেতু বন্ধন, করবো বাধা দূরীকরণ’ – এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মৌলভীবাজার কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া অফিসার মাজেদুল ইসলামের পরিচালনায় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মামুনুর রশীদসহ সাংবাদিক, ক্রীড়াবিদ, খেলোয়াড় ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একই দিন সকালে ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে কেন্দ্রীয় আলোচনা সভা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। সভায় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জুম প্ল্যাটফর্মের মাধ্যমে অংশ নেন।

আয়োজকরা জানান, ক্রীড়াকে শুধু বিনোদন নয়, বরং একটি সম্ভাবনাময় পেশা হিসেবে গড়ে তোলা এবং খেলোয়াড়দের পরিবারের জন্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই এবারের ক্রীড়া দিবসের মূল লক্ষ্য।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেটে হোল্ডিং ট্যাক্সে ১৫% ছাড়, ট্রেড লাইসেন্সে সারচার্জ মওকুফ

সিলেটের নতুন বিভাগীয় কমিশনার মশিউর রহমান

রোটারি ক্লাব অব সিলেট মহানগরের উদ্যোগে সুনামগঞ্জে বৃক্ষরোপন

ঈদ ইত্যাদিতে চার মিউজিক্যাল ড্রামা

দেশ ছাড়িয়ে বিশ্বমঞ্চে ‘বনলতা এক্সপ্রেস’, অস্ট্রেলিয়ায় জমজমাট প্রদর্শনী

ফ্রান্সে কাউন্সিলর নির্বাচিত হলেন সুনামগঞ্জের মেয়ে তানিয়া তনু

‘২৫০০ টাকা বৈশাখী ভাতা’ গুজব, প্রতারণার ফাঁদে না পড়ার সতর্কতা

হাম রোধে জরুরি টিকাদান শুরু রোববার, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

মার্চের ২৮ দিনেই ৩৩৩ কোটি ডলার রেমিট্যান্স, নতুন রেকর্ড

ধর্মপাশায় দুর্ঘটনায় আহত যুবককে সরকারি সহায়তা প্রদান