
সুরমা নদীর ভাঙনে সিলেটের জকিগঞ্জের আটগ্রাম এলাকায় প্রধান ডাইকের প্রায় ২০০ ফুট অংশ বিলীন হয়ে গেছে। এতে আশপাশের শত শত বসতবাড়ি ও আবাদি জমি হুমকির মুখে পড়েছে। ডাইক ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার ভোরে উপজেলার ৩ নম্বর কাজলসার ইউনিয়নের আটগ্রাম এলাকার চারিগ্রাম (নালুহাটি) গাংপার অংশে এ ভাঙন দেখা দেয়।
খবর পেয়ে শুক্রবার বিকেল ৩টায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান।
এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতি ও দুর্ভোগের খোঁজ নেন। ভাঙন প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্ত ডাইক পুনর্র্নিমাণে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সঙ্গে যোগাযোগ করে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা মুখলিছুর রহমান, জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুছাব্বির, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ও যুব মজলিস নেতা খায়রুল ইসলাম, স্থানীয় প্রতিনিধি ও খেলাফত মজলিস নেতা সাংবাদিক রহমত আলী হেলালী, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না এবং খেলাফত মজলিস ও ছাত্র মজলিসের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।




















