Ekattorer Kotha
মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

ফ্রান্সে কাউন্সিলর নির্বাচিত হলেন সুনামগঞ্জের মেয়ে তানিয়া তনু

                       

মার্চ ২৪, ২০২৬
                   

সুনামগঞ্জ প্রতিনিধি ::
ফ্রান্সের সাম্প্রতিক পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশগ্রহণে নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। সুনামগঞ্জের মেয়ে তানিয়া তনু গার্ঝ-লে-গোনেস এলাকায় কাউন্সিলর নির্বাচিত হয়ে ফরাসি স্থানীয় রাজনীতিতে বাংলাদেশি নারীর প্রতিনিধিত্বকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন।

পেশায় আইনজীবী তানিয়া তনু বামঘরানার একটি রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে এই সাফল্য অর্জন করেন। সংশ্লিষ্ট মহলের মতে, তার এই বিজয় প্রবাসী বাংলাদেশি নারীদের রাজনৈতিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এদিকে একই নির্বাচনে আরও চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী বিজয়ী হয়েছেন। নাহিদুল মোহাম্মদ ও কৌশিক রাব্বানী সাঁ-দেনি এলাকায়, ফাহিম মোহাম্মদ ক্রেতেই এলাকায় এবং জুবায়েদ আহমেদ ইভ্রি-সুর-সেন এলাকায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

এতে ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক সম্পৃক্ততা আরও জোরদার হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নির্বাচনে বিজয়ের পর প্রতিক্রিয়ায় তানিয়া তনু বলেন, মানুষের আস্থা ধরে রেখে তাদের প্রত্যাশা পূরণে কাজ করতে চান তিনি। স্থানীয় উন্নয়ন ও জনকল্যাণই হবে তার অগ্রাধিকার।

রোববার (২২ মার্চ) অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে প্যারিসসহ দেশের প্রধান শহরগুলোতে বামপন্থি জোট তাদের শক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। তবে একই সঙ্গে ডানপন্থি ও কট্টর ডানপন্থি শক্তির অগ্রগতি ফ্রান্সের রাজনৈতিক অঙ্গনে নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে।

ফ্রান্সের পৌর নির্বাচনি ব্যবস্থায় ভোটাররা সরাসরি কোনো ব্যক্তিকে নয়, বরং একটি পূর্ণাঙ্গ প্রার্থী তালিকার পক্ষে ভোট দেন। প্রাপ্ত ভোটের অনুপাতে সেই তালিকা থেকে নির্ধারিত ক্রম অনুযায়ী প্রার্থীরা নির্বাচিত হন।

বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনের ফলাফল ফ্রান্সের স্থানীয় রাজনীতিতে পরিবর্তনের ধারা স্পষ্ট করেছে। বিশেষ করে অভিবাসী সম্প্রদায়ের ক্রমবর্ধমান অংশগ্রহণ ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেটেও ভয়ের কারণ হাম

১১ জুন সংসদে আসছে নতুন বাজেট, প্রথমবার পেশ করবেন অর্থমন্ত্রী

হাম রোধে জরুরি টিকাদান শুরু রোববার, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

৩৯-এ ফিরছেন সুয়ারেজ, উরুগুয়ের বিশ্বকাপ দলে ফেরার ইচ্ছা

কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৯০ সেনা

সম্পূরক ও মূল বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ পাচ্ছে

মধ্যরাতে শুরু আবেগের বিশ্বকাপ

বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচ বেশি যুক্তরাষ্ট্রে, ডেবিট কার্ডে যুক্তরাজ্যে

আইপিএলে ইতিহাস: রেকর্ড ১.৭৮ বিলিয়ন ডলারে বিক্রি বেঙ্গালুরু, মালিকানায় নতুন জোট

ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক পুনর্গঠন: বিসিবি পাঠাল সম্পর্ক উন্নয়নের চিঠি