Ekattorer Kotha
বুধবার , ২২ এপ্রিল ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেট প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির আবেদন আহ্বান

                       

এপ্রিল ২২, ২০২৬
                   

সিলেট প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। সদস্য হতে আগ্রহীদের ৫০ নম্বরের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল সদস্যপদ পাবেন।
মঙ্গলবার সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ মে পর্যন্ত অফিস চলাকালীন সময়ে নির্ধারিত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আবেদন ফরমের মূল্য ৫শ’ টাকা নির্ধারণ করা হয়েছে।
শর্ত অনুযায়ী, রিপোর্টারদের ক্ষেত্রে ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং ফটোগ্রাফার ও ভিডিও ক্যামেরাম্যানদের ক্ষেত্রে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। পাশাপাশি আবেদনকারীদের সিলেট মহানগরীতে স্থানীয় বা জাতীয় গণমাধ্যমে কমপক্ষে এক বছর সাংবাদিকতা পেশায় কর্মরত থাকার প্রমাণপত্র জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, নিয়োগপত্র, পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।
নির্বাচন প্রক্রিয়ায় ৪০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ১০ নম্বরের ভাইভা (মৌখিক পরীক্ষা) গ্রহণ করা হবে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই সদস্যপদের জন্য বিবেচিত হবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।- প্রেসরিলিজ

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে চারুবাকের ৩০ বছর পূর্তি উদযাপন

আমরা ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি চাই: জামায়াত আমির

ইসরায়েলে ইরান–হিজবুল্লাহর যৌথ হামলা, শতাধিক শহরে সাইরেন

সিলেটে শুরু হতে যাচ্ছে ‘শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা ২০২৬’

শমশেরনগর চা বাগানে চিকিৎসা সংকটে ৫ জনের মৃত্যু

গোয়াইনঘাটে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক মাওলানা রশীদ আহমদকে সংবর্ধনা প্রদান

নিরবচ্ছিন্ন জ্বালানি ও বিনিয়োগ সহজতায় ব্যবসায়ীদের দাবি, আশ্বাস প্রধানমন্ত্রীর

বিশ্বজয়ের মহাকাব্যিক ফাইনাল আজ

ছোট উদ্যোগ, বড় প্রেরণা: সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ইয়াং স্টার ক্লাব

অবৈধ বালু উত্তোলনে খোয়াই পাড়ে ভাঙন আতঙ্ক