Ekattorer Kotha
মঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

ওসমানীনগরে এবার ভাসুরের হাতে গৃহবধূর খুন

                       
                   

ওসমানীনগরের শেরপুরের সাইফুর রহমান হত্যার রেশ কাটতে না কাটতেই এবার সিলেটের ওসমানীনগরে এবার ভাসুরের হাতে লাকী বেগম নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধু খুন হয়েছেন। এ ঘটনায় সোমবার নিহতের ভাসুর কবির মিয়াকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর (শুক্রবার) দুপুরে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণগ্রামের মৃত নজির মাস্টারের ছেলে জিনেদ মিয়া ও তার ভাই কবির মিয়ার মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে। এ সময় ঝগড়া থামাতে এগিয়ে আসেন জুনেদ মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী লাকি বেগম (২৮)। একপর্যায়ে লাকী বেগমের ভাসুর কবির মিয়া লাকী বেগমের পেটে লাঠি দিয়ে আঘাত করলে তিনি গুরুত আহত হন।
গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত আড়াইটার দিকে লাকী বেগম মারা যান।
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা (নং-১৩) দায়ের করলে পুলিশ ঘটনার সাথে জড়িত কবির মিয়াকে আটক করে।
ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভাসুরের লাঠির আঘাতে মারা যান অন্তঃসত্ত্বা গৃহবধূ লাকি বেগম। এ ঘটনায় নিহতের মা একটি মামলা দায়ের করেছেন এবং ভাসুর কবির মিয়াকে আটক করা হয়েছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেটে মসজিদের নামকরণ নিয়ে সালিশ বৈঠকে মারামারি, একজন নিহত

মৌলভীবাজারে ছাত্রদলের ৩ নেতাকে অব্যাহতি

বিসিএলের ১২তম আসরের উদ্বোধন

ঢামেকে শিশু অপহরণ, হবিগঞ্জ থেকে গ্রেপ্তার ১

সিলেটে সংবর্ধনায় মুগ্ধ পর্তুগিজ রাজকন্যা

ঈদে প্রেক্ষাগৃহে আসছে ‘মাসুদ রানা’, পাঁচ বছর পর কাটল অনিশ্চয়তা

ক্রিকেটের উন্নয়নে দক্ষ আম্পায়ার তৈরির বিকল্প নেই: সিসিক প্রশাসক

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মনিটরিং জোরদার করা হবে – প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

দুবাগ ইউনিয়ন বিএনপির নাগরিক সংবর্ধনায় সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম