ডেস্ক রিপোর্ট : :
সিলেট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীমকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার বিকেলে বিয়ানীবাজার উপজেলার দুবাগ বাজার সংলগ্ন একটি কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে দুবাগ ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব আবুল কাহের চৌধুরী শামীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল হুদা বাবুল, সহ-সভাপতি আতাউর রহমান ও অহিদ আহমেদ, যুগ্ম সম্পাদক ফয়সাল আহমদ ও গিয়াস উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমেদ এবং বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাংগঠনিক মাহবুবুর রহমানসহ অনেকে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা নজির আহমদ, জাকারিয়া আহমেদ, সিলেট জেলা যুবদলের সদস্য এবি কালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজাল হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান আহমদ চৌধুরী ইমন, উপজেলা যুবদলের সদস্য আব্দুস শুকুর, দুবাগ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান ছানু এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সালাউদ্দিনসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কাহের চৌধুরী শামীম বলেন, জনগণের সেবক হিসেবে কাজ করার সুযোগ পাওয়া ভাগ্যের বিষয়। সিলেট জেলা পরিষদের মাধ্যমে জেলার প্রতিটি অঞ্চলে সুষম উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য।
বক্তারা বলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি শামীমের মতো একজন অভিজ্ঞ ও ত্যাগী নেতাকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে পেয়ে সিলেটবাসী আনন্দিত। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে সিলেটের স্থানীয় সরকার ব্যবস্থা আরও শক্তিশালী ও গতিশীল হবে।
অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
AD/একাত্তরের কথা




















