Ekattorer Kotha
সোমবার , ২০ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেট নগরের আবাসিক এলাকার নিরাপত্তায় পুলিশ কমিশনারের ১৫ প্রস্তাব

                       

এপ্রিল ২০, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট
সিলেট নগরের আবাসিক এলাকাগুলোর সার্বিক নিরাপত্তা জোরদার ও অপরাধ প্রতিরোধে ১৫টি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী। রোববার সন্ধ্যায় নগরের বিভিন্ন আবাসিক এলাকার প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক সমন্বয় সভায় তিনি এসব প্রস্তাব তুলে ধরেন।
সভায় তিনি বলেন, নগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব এবং তাতেই একটি নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে উঠবে।
সভায় আবাসিক এলাকাগুলোর নিরাপত্তা জোরদারে যে ১৫টি প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলো হলো- প্রতিটি আবাসিক এলাকায় সর্বোচ্চ ১-২টি নিয়ন্ত্রিত প্রবেশ ও বাহির পথ রাখা এবং অতিরিক্ত পথ সীমিত করা। প্রবেশপথে প্রশিক্ষিত সিকিউরিটি গার্ড নিয়োগ নিশ্চিত করা। গেইটে ব্যারিকেড বা বাঁশকল স্থাপন করা। রাত ১১টার পর বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা। বাসিন্দাদের যানবাহনের জন্য পরিচয়পত্র বা স্টিকার চালু করা। বাউন্ডারি ওয়ালে কাঁটাতারের ফেন্সিং নিশ্চিত করা। ভবনগুলোতে পর্যাপ্ত কভারেজসহ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা। বাসিন্দাদের তথ্য সিআইএমএস-এ অন্তর্ভুক্ত করা এবং ভাড়াটিয়া পরিবর্তনের তথ্য থানাকে জানানো। জরুরি সহায়তার জন্য “জিনিয়া” অ্যাপ ব্যবহারে উৎসাহ দেওয়া। সন্দেহজনক ব্যক্তি বা যানবাহনের তথ্য দ্রুত অ্যাপের মাধ্যমে জানানো। কিশোর গ্যাং বা বখাটেদের তথ্য দ্রুত সরবরাহ করা এবং গার্ডদের প্রশিক্ষণ দেওয়া। প্রয়োজন অনুযায়ী সামাজিক নিরাপত্তা জোরদারে কুকুর পালনসহ ব্যবস্থা নেওয়া। অন্ধকারাচ্ছন্ন এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা। সিকিউরিটি গার্ডদের লাঠি ও বাঁশি বহন নিশ্চিত করা। জরুরি প্রয়োজনে এসএমপি কন্ট্রোল রুম ও কল সেন্টারে যোগাযোগ রাখা।
সভায় উপস্থিত আবাসিক এলাকার নেতৃবৃন্দকে এসব প্রস্তাব বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

পহেলা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা: মুখোশ, ব্যাগ ও ধারালো বস্তু নিষিদ্ধ

জনগণের আস্থা ও সংবিধানের প্রতি দায়বদ্ধতায় এগোতে হবে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী তারেক রহমান

আমেরিকান স্থাপনা এড়িয়ে চলার পরামর্শ মন্ত্রীর, নিহত প্রবাসীর পরিবারকে সহায়তা

ইরানের বিরুদ্ধে যৌথ চাপ জোরদারে বিশ্বজুড়ে কূটনীতিকদের তৎপরতার নির্দেশ

সিলেটে লোডশেডিংয়ে জনজীবন আবারও অস্থির

নগরীতে নিরাপত্তা ও জলাবদ্ধতা নিরসনের দাবি বাসদের

সিলেটে সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আল্লু অর্জুনের বিলাসবহুল জীবন ও ক্যারিয়ার

বানিয়াচংয়ে ডোবা থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

আপিলে ভরাডুবি, দুই ম্যাচ নিষেধাজ্ঞা বহাল ফখর জামানের