Ekattorer Kotha
রবিবার , ৫ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে আইনশৃঙ্খলার অবনতি ও সাংবাদিক আক্রান্তের ঘটনায় জেলা প্রেসক্লাবের উদ্বেগ

                       

এপ্রিল ৫, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেটে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলার অবনতি ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাব।

রোববার (৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, নগরজুড়ে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা ব্যবহার করে সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় জননিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, গত ৪ এপ্রিল সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য রায়হান উদ্দিন ও ক্লাবের সাবেক সদস্য ওহী আলম রেজা ছিনতাইকারীদের কবলে পড়েন। রায়হানকে জখম করা হয় এবং রেজার শিশু সন্তানের গলায় ধারালো অস্ত্র ধরে নগদ টাকা লুটে নেয় দুর্বৃত্তরা। উভয় ঘটনাই জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, পুলিশি টহল ও চেকপোস্ট থাকা সত্ত্বেও প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করার প্রচেষ্টা বলে মনে করছেন তারা।

তারা আরও বলেন, একটি সুন্দর নগরী গড়ে তুলতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি অপরিহার্য। সাম্প্রতিক সব ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

স্কুল সময়ের যানজট কমাতে বিকল্প পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজশাহীতে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়

শিক্ষা সফরে পর্যটন অব্যবস্থাপনার অভিযোগ, ‘জাফলংকে শপিং সেন্টার ঘোষণার’ দাবি

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ: চীনের কাছে ২-০ গোলে হেরে গেলো বাংলাদেশ

ধর্মপাশায় এমপি কামরুলের গণশুনানি

স্বেচ্ছাসেবক দল নেতা মনিরের মাতৃবিয়োগ: খান জামাল ও মুর্শেদের শোকপ্রকাশ

দলের নাম ব্যবহার করে অপকর্ম চলবে না

রায়নগরে ট্রিপল মার্ডার : পুলিশের জালে ঘাতক বাবুল

তারকা মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে অশোভন আচরণে কঠোর ব্যবস্থা: রিজভীর হুঁশিয়ারি

১৫০ যানবাহনের বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা