Ekattorer Kotha
বুধবার , ১৮ মার্চ ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

জাবির হলে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

                       

মার্চ ১৮, ২০২৬
                   

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা একে ফজলুল হক আবাসিক হলের ৪১৩ নাম্বার কক্ষে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে নিজ কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থা দেখতে পান হলের শিক্ষার্থীরা।

জানা যায়, মৃত ওই শিক্ষার্থীর নাম অরূপ রতন কনিস্ক। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী।

হলের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে ৪১৩নং কক্ষের অন্য শিক্ষার্থীরা বাড়িতে অবস্থান করায় রুমে একাই ছিলেন কনিস্ক। বুধবার দুপুর ২টার দিকে কনিস্কের রুমে নক করে সামনের রুমের এক শিক্ষার্থী। এ সময় অনেকক্ষণ পেরিয়ে গেলেও সাড়া না পেয়ে ওই শিক্ষার্থী আরও একজনকে ডেকে আনেন। তখন দুইজন একত্রে নক করলেও কেউ ভেতর থেকে সাড়া না পেয়ে জানালার গ্লাস ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এরপর দরজা ভেঙে শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করে। ওই সময় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পুলিশের উপস্থিতিতে মরদেহ উদ্ধারের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। তবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

সূত্রে জানা যায়, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। সহপাঠীদের ধারণা এটি আত্মহত্যা হতে পারে, তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগে নির্দিষ্ট করে কিছুই বলা যাচ্ছে না। এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠী ও শিক্ষকদের মাঝে শোকের মাতম শুরু হয়। তার পরিবারকে ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে।

শেরেবাংলা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. নজরুল ইসলাম জানান, ঘটনা শোনামাত্রই আশুলিয়া থানাকে অবহিত করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অনাকাঙ্ক্ষিত এ মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ওই শিক্ষার্থী যেহেতু আত্মহত্যা করেছে তাই তার স্বজনদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - লিড নিউজ