
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, মশা নিধনের ওষুধ ছিটানো এবং ডাস্টবিন স্থাপন করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল। সোমবার দুপুরে এ কর্মসূচি পালন করা হয়। ৭ নভেম্বর থেকে শুরু হওয়া তিন দিনের কর্মসূচিটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের অধীন কোতোয়ালি, শাহপরান, জালালাবাদ, মোগলাবাজার, বিমানবন্দর ও দক্ষিণ সুরমা থানা শাখার যৌথ উদ্যোগে আয়োজন করা হয়।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্যসচিব আফসর খানের পরিচালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম। বিশেষ অতিথি ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. তৌফিক মোস্তফা এবং কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. সুয়েব আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য তছির আলী, মিছবা আহমদ জেহিন, বিমল দেবনাথ, জিয়াউর রহমান জিয়াব, সুবাহান আজাদ, কাউছার হোসেন রকি, সোহেল আহমদ ও হোসেন খান ইমাদ। থানা শাখার নেতাদের মধ্যে ছিলেন কোতোয়ালি থানার আহ্বায়ক কামরুজ্জামান দিপু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল মিয়া, জালালাবাদ থানার আহ্বায়ক শফিকুর রহমান ও সদস্যসচিব মানিক মিয়া, বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক সৈকত ফাহাদ চৌধুরী তুষার, শাহপরান থানার আহ্বায়ক নুরুল হক মাসুম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আজাদ, মোগলাবাজার থানার সদস্যসচিব সায়েফ উদ্দিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন আহমদসহ বিভিন্ন থানা শাখার যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা।




















