Ekattorer Kotha
বৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

আর্টিলারী অপারেশনে আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে সেনাবাহিনী প্রধানের গুরুত্বারোপ

                       
                   

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আর্টিলারি রেজিমেন্টের সার্বিক উন্নয়ন, পরিবর্তিত যুদ্ধপরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং ভবিষ্যৎ অভিযানিক সক্ষমতা অর্জনের বিষয়ে গুরুত্বারোপ করেছেন।
বৃহস্পতিবার চট্টগ্রামের হালিশহরে অবস্থিত আর্টিলারি সেন্টার ও স্কুলে ৩ থেকে ৫ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপি আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন, ৬ষ্ঠ পুনর্মিলনী, ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং আর্টিলারি সেন্টার ও স্কুলের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সুবর্ণজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ গুরুত্বারোপ করেন। সেনাবাহিনী প্রধান পেশাগত উৎকর্ষ বজায় রেখে সর্বদা প্রস্তুত থাকার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনসহ আর্টিলারি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল অবদানের কথা উল্লেখ করেন।
বাৎসরিক অধিনায়ক সম্মেলন শেষে আর্টিলারি রেজিমেন্টের পুনর্মিলনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান উপস্থিত থেকে মনোমুগ্ধকর পুনর্মিলনী কুচকাওয়াজ উপভোগ করেন এবং প্রাক্তন ও বর্তমান সদস্যগণের উদ্দেশে বক্তব্য প্রদান করেন। এসময় তিনি রেজিমেন্টের সদস্যদের  পারস্পরিক ঐক্য ও সৌহার্দ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি পাঁচ দশকের দীর্ঘ পথচলায় আর্টিলারি সদস্যদের আধুনিক প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রশিক্ষণ প্রতিষ্ঠান আর্টিলারি সেন্টার এন্ড স্কুলের সুবর্ণজয়ন্তীতে সংশ্লিষ্ট সকল সদস্যের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।  ৩ নভেম্বর আর্টিলারি রেজিমেন্টের ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কর্নেল কমান্ড্যান্ট হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এসময় তাকে শহীদ মেজর নাজমুল হক প্যারেড গ্রাউন্ডে গার্ড অব অনার প্রদান করা হয় এবং আর্টিলারি রেজিমেন্টের জ্যেষ্ঠতম অধিনায়ক ও জ্যেষ্ঠতম মাস্টার ওয়ারেন্ট অফিসার কর্নেল কমান্ড্যান্ট র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি টেনিং এন্ড ডকট্রিন কমান্ড, সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল, কর্নেল কমান্ড্যান্ট ও মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ, জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া, সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাগণ, আর্টিলারি রেজিমেন্টে কর্মরত, অবসরপ্রাপ্ত সদস্যগণ ও পরিবারবর্গ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেটের বন্দরবাজার থেকে দুই সন্দেহভাজন গ্রেপ্তার

টিকার বিপ্লবে বিশ্বজয়: সাবিন অ্যাওয়ার্ডসে বাংলাদেশি বিজ্ঞানী সেঁজুতি সাহাসহ তিনজনের গৌরব

বিজ্ঞানমনস্ক প্রজন্মই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ: কয়েস লোদী

কোষ্ঠকাঠিন্যের যন্ত্রণায় ভুগছেন? খাবার তালিকায় রাখুন এই ৫ ফল

মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

স্বনির্ভরতা অর্জনে খাল খননসহ বহুমুখী উদ্যোগ: পানি সম্পদ মন্ত্রী

সিলেট বিভাগে এক দিনে ১৬ ডেঙ্গুরোগী শনাক্ত

মেগা প্রকল্পে বদলাবে সিলেট, জলাবদ্ধতা দূরীকরণে নতুন দিগন্ত

১৯ ঘণ্টা পর ঢাকা-সিলেট রেল যোগাযোগ স্বাভাবিক

ওসমানী মেডিকেল এলাকায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান