Ekattorer Kotha
রবিবার , ১২ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

নগরীতে ছিনতাই-চুরি রোধ, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনের দাবি বাসদের মানববন্ধনে

                       

এপ্রিল ১২, ২০২৬
                   

ডেস্ক রিপোর্ট : : 

সিলেট নগরীতে ছিনতাই ও চুরি-ডাকাতি বন্ধ, মশক নিধন এবং বর্ষা মৌসুমের পূর্বে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলা শাখা।

শনিবার বিকেল ৫টায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে এবং জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ জেলা সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, জেলা সদস্য এম. এ. ওয়াদুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সহ-সভাপতি শহীদ আহমদ, জাহেদ আহমদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের মেঘদাদ মেঘ, সংগ্রাম পরিষদের মাহফুজ আহমেদ, রাছেল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে নগরীতে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় নগরবাসী আতঙ্কিত। এসব অপরাধ দমনে প্রশাসনের কার্যকর ভূমিকা দৃশ্যমান নয় বলে তারা অভিযোগ করেন। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব বলেও তারা মন্তব্য করেন।

তারা আরও বলেন, সিলেট সিটি কর্পোরেশনকে একটি বাসযোগ্য নগরীতে রূপান্তর করার দাবি দীর্ঘদিনের হলেও পরিকল্পিত উন্নয়নের অভাবে নগরী নানা সমস্যায় জর্জরিত।

বক্তারা উল্লেখ করেন, নগরীতে বিশুদ্ধ পানির সংকট, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং মশক বিস্তারের কারণে জনদুর্ভোগ বাড়ছে। অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

তারা অবিলম্বে মশক নিধন কার্যক্রম জোরদার, জলাবদ্ধতা নিরসন এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

ঝড়ের সময় গাছের ডাল পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর আহ্বান: ঐক্য ও দেশপ্রেমে গড়তে হবে উন্নত বাংলাদেশ

৪৮ দলের বিশ্বকাপ: গ্রুপ পর্বে কার সঙ্গে কার লড়াই—পূর্ণ তালিকা প্রকাশ

আইবিআইটি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

সাদাপাথর বোঝাই ট্রাক্টর উল্টে যুবক নিহত

কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

সিলেটের আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিদেশে যেতে দালালের খপ্পরে সর্বস্বান্ত ২১ পরিবার: আদালতে অভিযোগ

যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে উত্তর কোরিয়া, কিমের তত্ত্বাবধানে নতুন পরীক্ষা

ট্রাম্পের সামনে কঠিন কূটনৈতিক পরীক্ষা