Ekattorer Kotha
রবিবার , ১২ এপ্রিল ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

শিক্ষার্থীদের সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: জেলা প্রশাসক সারওয়ার আলম

                       

এপ্রিল ১২, ২০২৬
                   

ডেস্ক রিপোর্ট : : 

শিক্ষার্থীদের সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন সিলেটের জেলা প্রশাসক ও দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সারওয়ার আলম।

শনিবার সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের কেবল একাডেমিক জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে যুক্ত হতে হবে। বড় হওয়ার স্বপ্নই মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায় বলে তিনি মন্তব্য করেন।

জেলা প্রশাসক আরও বলেন, বর্তমান যুগে টিকে থাকতে হলে বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন অপরিহার্য। এ ক্ষেত্রে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ভবিষ্যতে সিলেটের একটি শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ডিসি অফিসের সহকারী কমিশনার নাজমুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মাসুদ রানা, সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট মো. জাহিন শাকিল ভুঁইয়া এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জামিল আহমদ চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ তাহিয়া সিদ্দিকা। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শিক্ষক হাফিজুল ইসলাম, মোছা. মতিয়া বেগম ও দিনা চৌধুরী।

শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত