Ekattorer Kotha
বৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

জুনায়েদ হত্যা মামলার আসামি মতিন র‌্যাবের জালে

                       

এপ্রিল ৯, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
মৌলভীবাজারে স্কুলছাত্র জুনায়েদ হত্যা মামলার আসামি মতিন মিয়া (৩০)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। বুধবার (৮ এপ্রিল) রাতে কমলগঞ্জ উপজেলার পতনউষা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার (৯ এপ্রিল) র‌্যাব জানিয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তার মতিন মিয়া শ্রীমঙ্গল উপজেলার আলিশারকুল এলাকার চেরাগ আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার বিবরণে জানা গেছে, নিহত জুনায়েদ মিয়া (১৫) শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। গত ২৭ মার্চ সন্ধ্যায় বাড়ির সামনে বসে মোবাইলে গেম খেলছিল সে। পরে তাকে খুঁজে না পেয়ে তার মা থানায় সাধারণ ডায়েরি করেন।

দুই দিন পর ২৯ মার্চ রাতে পূর্ব বাদে আলীশা এলাকার একটি ঘাসক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শরীরে আঘাতের চিহ্ন থাকায় পরিবারের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্ত মতিন মিয়াকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় আবারও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

জ্বালানি সংকট, অর্থনীতি ও রাজনীতি—তিন চাপে নতুন সরকার

সম্প্রীতির নগর হিসেবে সিলেটের স্বতন্ত্র পরিচয় রয়েছে: সিসিক প্রশাসক

স্কুলে আসছে ‘ব্লেন্ডেড ক্লাস’ পদ্ধতি: ৩ দিন অনলাইন, ৩ দিন সরাসরি পাঠদান

সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী–বিরোধীদলীয় নেতার বৈঠক, সৌজন্যে মুগ্ধ সবাই

দেশ ছাড়িয়ে বিশ্বমঞ্চে ‘বনলতা এক্সপ্রেস’, অস্ট্রেলিয়ায় জমজমাট প্রদর্শনী

হবিগঞ্জে তেল মজুদ-পাচার ঠেকাতে টাস্কফোর্সের অভিযান

বিশ্বকাপের টিকিটে আগুন: সাধারণ দর্শকের নাগালের বাইরে দাম

সিলেট টেস্টের পূর্ণ নিয়ন্ত্রণে বাংলাদেশ

দোকানপাট খোলা থাকবে রাত ৭টা পর্যন্ত, আগের সিদ্ধান্তে শিথিলতা