
একাত্তর ডেস্ক ::
মৌলভীবাজারে স্কুলছাত্র জুনায়েদ হত্যা মামলার আসামি মতিন মিয়া (৩০)কে গ্রেপ্তার করেছে র্যাব-৯। বুধবার (৮ এপ্রিল) রাতে কমলগঞ্জ উপজেলার পতনউষা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার (৯ এপ্রিল) র্যাব জানিয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তার মতিন মিয়া শ্রীমঙ্গল উপজেলার আলিশারকুল এলাকার চেরাগ আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার বিবরণে জানা গেছে, নিহত জুনায়েদ মিয়া (১৫) শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। গত ২৭ মার্চ সন্ধ্যায় বাড়ির সামনে বসে মোবাইলে গেম খেলছিল সে। পরে তাকে খুঁজে না পেয়ে তার মা থানায় সাধারণ ডায়েরি করেন।
দুই দিন পর ২৯ মার্চ রাতে পূর্ব বাদে আলীশা এলাকার একটি ঘাসক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শরীরে আঘাতের চিহ্ন থাকায় পরিবারের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্ত মতিন মিয়াকে গ্রেপ্তার করে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.