Ekattorer Kotha
শনিবার , ৪ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

নিরবচ্ছিন্ন জ্বালানি ও বিনিয়োগ সহজতায় ব্যবসায়ীদের দাবি, আশ্বাস প্রধানমন্ত্রীর

                       

এপ্রিল ৪, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : : 

দেশের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দেশের ব্যবসা-বাণিজ্যের বর্তমান সংকট এবং বিনিয়োগে প্রধান বাধাগুলো সরাসরি ব্যবসায়ীদের কাছে জানা হয়।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, বৈঠকে ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর নিকট নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্যোক্তাদের সরকারি সহায়তা বৃদ্ধির আহ্বানও জানান তারা।

বৈঠকে ব্যবসায়ীরা বিদেশি ভ্রমণকারীদের জন্য ই-ভিসা সুবিধা চালুর পাশাপাশি বিমানবন্দর ও অন্যান্য প্রক্রিয়ায় জটিলতা কমিয়ে সহজে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে আসতে পারার ব্যবস্থা গ্রহণের কথাও তুলে ধরেছেন।

অর্থমন্ত্রী আরও জানান, ব্যবসায়ীরা ব্যাংক ঋণের সুদহার কমানো, এনবিআর সংস্কার, করের বোঝা হ্রাস ও করের আওতা সম্প্রসারণ, মধ্যম উদ্যোক্তাদের রফতানিতে উৎসাহ প্রদান, লাইসেন্স প্রক্রিয়া সহজীকরণ এবং আমদানি-রফতানি ও বাণিজ্যের গতি বাড়াতে গভীর সমুদ্রবন্দর চালুর প্রস্তাব দিয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে এসব প্রস্তাব গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

পহেলা বৈশাখে আয়োজন নিয়ে বিতর্ক; ‘মুসলমানদের ওপর চাপানো যাবে না’—হেফাজতের কঠোর অবস্থান

আজমিরীগঞ্জে ১২ দিনেও উদঘাটন হয়নি কিশোরী হত্যার রহস্য

এপ্রিলে ভারত থেকে আসছে আরও ৩৪ হাজার টন ডিজেল

তামাবিল হাইওয়ে থানায় কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পরিচ্ছন্ন আলীনগর গড়তে স্বেচ্ছাসেবীদের অভিযান শুরু

ঘটনাস্থলে না থেকেও আসামি, নিরপরাধ অটোচালকের মুক্তির দাবী

বান্দরবানে লাকড়িবোঝাই ট্রাক খাদে, চালকসহ নিহত ২

সিলেটে মসজিদের নামকরণ নিয়ে সালিশ বৈঠকে মারামারি, একজন নিহত

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ৮

সুরমা চা-বাগানে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ১