Ekattorer Kotha
শনিবার , ১৪ মার্চ ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

মার্কিন-ইসরায়েল ও ইরান যুদ্ধ ইরানে তেলের ‘হৃৎপিণ্ডে’ হামলা

                       

মার্চ ১৪, ২০২৬
                   

ইরানের অর্থনীতির ‘হৃৎপিণ্ড’ বা ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত খার্গ দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, খার্গ দ্বীপের সব সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। তবে সেখানকার তেল অবকাঠামোর কোনো ক্ষতি করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

ওই হামলার পর গতকাল শনিবার সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি স্থাপনায় হামলা চালিয়ে পাল্টা প্রতিশোধ নিয়েছে ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট কম্পানিগুলোর তেল ও জ্বালানি অবকাঠামোকে পুড়িয়ে ‘ছাই’ করে দেওয়ার হুমকিও দিয়েছে তেহরান।

 

খার্গ দ্বীপ উত্তর উপসাগরের একটি ছোট কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তেল টার্মিনাল, যা ইরানের উপকূল থেকে প্রায় ২২ মাইল দূরে অবস্থিত। এই দ্বীপ ইরানের তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মার্কিন হামলার পরও দ্বীপটি থেকে তেল রপ্তানি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে ইরান জানিয়েছে। 

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ গতকাল ১৫তম দিনে পৌঁছেছে। তৃতীয় সপ্তাহে পা রাখা এই যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে গতকাল জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাত্জ।

 

মধ্যপ্রাচ্যের পথে ২,৫০০ মার্কিন স্থল সেনা

এদিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে প্রথমবারের মতো আড়াই হাজার মার্কিন মেরিন সেনার একটি দল মোতায়েন করা হচ্ছে।

জাপানের ওকিনাওয়ায় অবস্থিত নিজেদের ঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলিতে চড়ে রওনা দিয়েছেন। ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে হামলার পরপরই এই সেনা পাঠানোর খবর এলো। 

 

আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলাসং যুক্ত আরব আমিরাতের প্রধান একটি জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের গুরুত্বপূর্ণ তেলকেন্দ্র হিসেবে পরিচিত খার্গ দ্বীপে মার্কিন হামলার কয়েক ঘণ্টা পরই এ হামলার ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) উপসাগরীয় অঞ্চলের দেশটির পেট্রোলিয়াম স্থাপনা লক্ষ্য করে হা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত
04.07.2026

04.07.2026

‘সিলেটের সাংবাদিকতা ঐতিহ্যের ধারায় সত্যনিষ্ঠ পথেই এগুচ্ছে’

সিঙ্গাপুরে বাংলাদেশ, জয়ের লক্ষ্যেই হামজা-জামালদের শেষ লড়াই

‘জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ’ বিল সংসদে পাস

আপিলে ভরাডুবি, দুই ম্যাচ নিষেধাজ্ঞা বহাল ফখর জামানের

সমুদ্রের তলদেশে চীনের নীরব অভিযান, সাবমেরিন যুদ্ধে এগোতেই কৌশলগত মানচিত্র তৈরি

বিদেশে যেতে দালালের খপ্পরে সর্বস্বান্ত ২১ পরিবার: আদালতে অভিযোগ

মুক্তির পরই বিপাকে ‘প্রিন্স’: পাইরেসি ও প্রযুক্তিগত জটিলতায় শাকিব খানের সিনেমা হুমকিতে

সুনামগঞ্জে হাওরে বজ্রপাতের তাণ্ডব: ৫ কৃষকের মৃত্যু

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংসদ কমিটির বৈঠক, কার্যক্রম গতিশীল করতে দিকনির্দেশনা