Ekattorer Kotha
বৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষা বসছে সিলেটের শাহীন

                       

এপ্রিল ২, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

রেজিস্ট্রেশন কার্ডে বিভাগ পরিবর্তনের ভুলের কারণে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল সিলেটের কানাইঘাটের মেধাবী ছাত্র শাহীন আহমেদের। অবশেষে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সময়োচিত হস্তক্ষেপে তার সমস্যার সমাধান হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সিলেট শিক্ষা বোর্ডে তার ফরম পূরণ সম্পন্ন হয়েছে। ফলে আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় বসতে তার আর কোনো বাধা নেই।

শাহীন আহমেদ কানাইঘাট উপজেলার জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের নিয়মিত ছাত্র। ফরম পূরণের সময় তার নাম ভুল করে বিজ্ঞান বিভাগে চলে যায়। এতে মানসিকভাবে ভেঙে পড়ে সে। গত ২৯ মার্চ সে শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিব বরাবর আবেদন জানায়।

শিক্ষামন্ত্রীর নির্দেশে সিলেট শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর দ্রুত ব্যবস্থা নেন। বোর্ডের বিশেষ উদ্যোগে শাহীনের মানবিক বিভাগের ফরম পূরণ ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

সিলেট শিক্ষা বোর্ডের সচিব বলেন, শিক্ষামন্ত্রীর নির্দেশে আমরা দ্রুততম সময়ে শাহীনের সমস্যা সমাধান করেছি।

শাহীন আহমেদ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রেজিস্ট্রেশনের ভুলে আমি হতভম্ব হয়ে পড়েছিলাম। শিক্ষামন্ত্রী ও সচিব স্যারের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব।

সর্বশেষ - লিড নিউজ