Ekattorer Kotha
শনিবার , ১৪ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

আধিপত্যবাদ মেনে নেবে না জামায়াত: হামিদুর রহমান

                       
                   

বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো আধিপত্যবাদ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আজাদ। তিনি বলেছেন, বিদেশি প্রেসক্রিপশনে দেশের রাজনীতি ও স্বার্থকে প্রভাবিত করার অপচেষ্টা রুখে দিতে হবে।
বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত নবনির্বাচিত জেলা আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ২০২৭-২৮ সেশনের জন্য নবনির্বাচিত জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শামসুদ্দিনকে শপথবাক্য পাঠ করান ড. এএইচএম হামিদুর রহমান আজাদ। নবনির্বাচিত জেলা আমিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট অঞ্চল টিমের সদস্য অধ্যাপক আব্দুল হান্নান এবং উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান।
জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মমতাজুল হাসান আবেদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল কবির ও অ্যাডভোকেট নুরুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, মাস্টার নুরুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুস সাত্তার, মো. শাহ আলম ও ডা. হারুনুর রশিদ। এ ছাড়া বিভিন্ন উপজেলা ও পৌরসভা জামায়াতের নেতারা এবং জেলার বিভিন্ন পর্যায়ের পুরুষ ও নারী রুকন অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথি বলেন, আল্লাহকে সাক্ষী রেখে দ্বীনি দায়িত্ব পালনের শপথ নেওয়া ব্যক্তিদের সেই শপথের মর্যাদা রক্ষা করতে হবে। দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও ত্যাগের মানসিকতা থাকতে হবে। প্রকৃত মুমিন হতে হলে সংগঠনের সদস্য হওয়ার পাশাপাশি আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা এবং মানুষের কল্যাণে কাজ করা জরুরি। জামায়াতের নেতাকর্মীরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই কাজ করেন বলেও মন্তব্য করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জামায়াতের নেতাকর্মীদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে ইসলামী বিপ্লব সাধিত হবে। দেশের মানুষ সঠিক পথের দিশা খুঁজছে উল্লেখ করে তিনি বলেন, মানুষের প্রত্যাশা পূরণে জামায়াত ভূমিকা রাখতে পারবে বলে তিনি আশাবাদী।
সুনামগঞ্জকে সম্ভাবনাময় জেলা উল্লেখ করে তিনি বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার প্রতিটি এলাকায় প্রার্থী দেওয়ার পাশাপাশি তাঁদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এর মাধ্যমে জেলায় দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলা জামায়াতের ২০২৭-২৮ সেশনের নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

প্রতিপক্ষের বাধার কারণে ঘরের চালে টিন লাগাতে পারছেনা অসহায় পরিবার

মুক্তির পরই বিপাকে ‘প্রিন্স’: পাইরেসি ও প্রযুক্তিগত জটিলতায় শাকিব খানের সিনেমা হুমকিতে

সিলেটে হামের পরিস্থিতি উদ্বেগজনক, নতুন ৪২ জন ভর্তি

শায়েস্তাগঞ্জে ট্রান্সমিটার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ২

পাঁচ ব্যাংকের দখলে ডেবিট কার্ডের বাজার, আপনারটি কোন ব্যাংকের

মৌলভীবাজারে শাখা বরাক খনন প্রকল্পে কোটি টাকার জলাঞ্জলী

সিলেটে বৃহৎ প্রতিমায় হনুমান পূজা, উৎসবমুখর দাড়িয়াপাড়া

নিরবচ্ছিন্ন জ্বালানি ও বিনিয়োগ সহজতায় ব্যবসায়ীদের দাবি, আশ্বাস প্রধানমন্ত্রীর

সিডনিতে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত