Ekattorer Kotha
বৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ

                       

এপ্রিল ২, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

‘অযৌক্তিক জরিমানা’ আদায়সহ নানা অভিযোগে সিলেট জেলার সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন অ্যাজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাম্পে ট্যাগ অফিসার বসানো, বিভিন্ন এজেন্সির মাধ্যমে বারবার হিসাব নেওয়া, পুলিশ নিয়োগ এবং ছয়টি পাম্পে জরিমানা আদায়ের প্রতিবাদে তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন পাম্প মালিকরা।

পাম্প মালিক নুরুল আলতাফ জানান, তার একটি পাম্পে ট্যাগ কর্মকর্তা, র‍্যাবের ম্যাজিস্ট্রেট ও পুলিশের হিসাব না রাখায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপর পাম্পে ‘এক পাম্পের তেল আরেক পাম্পে কেন গেল’ — এমন অভিযোগে জরিমানা করা হয়। এছাড়া মেঘনা ডিপোতে তেলের চালান বাইরে বিক্রি হয়েছে বলে সন্দেহে আরও জরিমানা আদায় করা হয়।

পাম্প মালিকরা জানান, সরকারের প্রতিনিধিরা যদি পাম্প চালাতে চান তাহলে তাদের কোনো আপত্তি নেই।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন

কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৯০ সেনা

শাহজালাল বিমানবন্দরে বিমানের কার্গো থেকে ১৫৩ সোনার বার উদ্ধার

নয়াপল্টনে যাচ্ছেন তারেক রহমান, প্রস্তুত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

শ্রমিককে ‘বেধড়ক মারধোরের’ ঘটনায় সিলেটে যুবদল নেতা রনি আটক

মধ্যপ্রাচ্যে মোতায়েন হচ্ছে নতুন মার্কিন রণতরী

কৃষক বাঁচলে দেশ বাঁচবে স্লোগানে উত্তাল সুনামগঞ্জ

সন্ধ্যা ৭টার পর বন্ধ সিলেটের সব মার্কেট-শপিংমল

ইরানে স্থল অভিযানের গোপন প্রস্তুতি পেন্টাগনের, সিদ্ধান্ত ট্রাম্পের হাতে: ওয়াশিংটন পোস্ট

প্রত্যাশা পূরণ না হওয়ায় এনসিপি ছাড়লেন ৪ নেতা, নাহিদ ইসলামকে চিঠি