Ekattorer Kotha
মঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

লিডিং ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

                       

এপ্রিল ৭, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলদ বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন লিডিং ইউনিভার্সিটি রাস্তার দুপাশে এই কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলী এবং উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

উদ্বোধনী বক্তব্যে রাগীব আলী বলেন, গত বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবছরও বিশ্ববিদ্যালয় বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে এবং আগামী বছরগুলোতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, “গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি জীবন ও সম্পদ রক্ষায় গাছের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষার সীমাহীন প্রয়োজনের তুলনায় আমাদের গাছের সংখ্যা নগণ্য। তাই প্রত্যেকেরই উচিত পরিকল্পিতভাবে বৃক্ষরোপণে অংশ নেওয়া।”

লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, “গাছ লাগানোর পাশাপাশি গাছ বাঁচানোও জরুরি। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে আমাদেরকে গাছের নিয়মিত পরিচর্চায় সচেতন হতে হবে।”

বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাক-এর অতিথি সম্পাদক মো. নজরুল ইসলাম বাসন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মার্কিন-ইসরায়েল ও ইরান যুদ্ধ ইরানে তেলের ‘হৃৎপিণ্ডে’ হামলা

জ্বালানিতে মূল্য বাড়ায়নি সরকার, প্রতিদিন ১৬৭ কোটি টাকার ভর্তুকি: প্রতিমন্ত্রী

শায়েস্তাগঞ্জে ট্রান্সমিটার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

মধ্যপ্রাচ্যে ২০ মার্চ ঈদের সম্ভাবনা, চাঁদ দেখার আহ্বান সৌদির

বিশ্বনাথে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন তানভীরকে সংবর্ধনা

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম ৩০ শতাংশ বেড়েছে

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে ব্যাংকের নতুন লেনদেন সময়সূচি কার্যকর

তিন মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৮৩

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপিলে ভরাডুবি, দুই ম্যাচ নিষেধাজ্ঞা বহাল ফখর জামানের