Ekattorer Kotha
বৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

প্রত্যাশা পূরণ না হওয়ায় এনসিপি ছাড়লেন ৪ নেতা, নাহিদ ইসলামকে চিঠি

                       

মার্চ ২৬, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখায় একযোগে পদত্যাগ করেছেন চার নেতা। তারা দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম–এর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগকারী নেতারা হলেন জেলা শাখার আহ্বায়ক আলাউল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি এবং যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া।

বৃহস্পতিবার পৃথক দুটি পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সব পদ থেকে সরে দাঁড়ানোর কথা উল্লেখ করেন।

এ বিষয়ে আলাউল হক জানান, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে তিনি দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছিলেন না, তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে নাজমুল হুদা খান রুবেল বলেন, পরিবর্তনের প্রত্যাশা নিয়ে এনসিপিতে যোগ দিলেও সেই প্রত্যাশার প্রতিফলন তারা দেখেননি। এ কারণেই তারা দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

একযোগে চার নেতার পদত্যাগে জেলা পর্যায়ে দলটির সাংগঠনিক কার্যক্রমে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জ্বালানি সংকটে নতুন চিন্তা: সরকারি চাকরিজীবীদের ছুটি বাড়ানোর ভাবনা

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সিলেট আসছেন তারেক রহমান

অঘোষিত ফাইনালে যে পরিবর্তন আসতে পারে বাংলাদেশ একাদশে

কুলাউড়ায় বিয়েতে উপহার ২ লিটার অকটেন!

ইরানের বিরুদ্ধে যৌথ চাপ জোরদারে বিশ্বজুড়ে কূটনীতিকদের তৎপরতার নির্দেশ

ঈদের পর সচল হবে বন্ধ কলকারখানা : মন্ত্রী আরিফ

জনগণের আস্থা ও সংবিধানের প্রতি দায়বদ্ধতায় এগোতে হবে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী তারেক রহমান

সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী–বিরোধীদলীয় নেতার বৈঠক, সৌজন্যে মুগ্ধ সবাই

হবিগঞ্জে দীঘি থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার

আমেরিকান স্থাপনা এড়িয়ে চলার পরামর্শ মন্ত্রীর, নিহত প্রবাসীর পরিবারকে সহায়তা