Ekattorer Kotha
শুক্রবার , ১৭ জুলাই ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

রোটারি ক্লাব অব সিলেট মহানগরের উদ্যোগে সুনামগঞ্জে বৃক্ষরোপন

                       

জুলাই ১৭, ২০২৬
                   

একাত্তর ডেস্ক :: রোটারি ক্লাব অব সিলেট মহানগরের ২০২৬-২৭ রোটাবর্ষের প্রথম সেবামূলক প্রকল্প হিসেবে বৃক্ষরোপন কর্মসূচি গত বৃহস্পতিবার (০৯ জুলাই) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দিগেন্দ্র বর্মন সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

বৃক্ষরোপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান নেছার আহমদ জামাল। সেক্রেটারির দায়িত্ব পালন করেন রোটারিয়ান মো. শফিকুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিগেন্দ্র বর্মন সরকা‌রি ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেটা‌রিয়ান প্রমথ রঞ্জন চক্রবর্তী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব সিলেট মহানগরের আইপিপি রোটারিয়ান লুৎফুর রহমান।

উপ‌স্থিত ছি‌লেন দেওয়ান জয়সীর রাজা চৌধুরী তাপস।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রোটারিয়ান শেখ মো. বাবলু মিয়া, অত্র ক‌লে‌জের সহকারী অধ্যাপক (দর্শন বিভাগ) মো. নুরুল আমিন, প্রভাষক (অর্থনীতি বিভাগ) মো. শহিদুল্লাহ, মান্না দাশ, জহির রায়হান, খলিলুর রহমান, শচীন্দ্র বিশ্বাস, মোছা. কুলসুম বেগমসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচির আওতায় কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। রোটারি ক্লাব অব সিলেট মহানগরের সদস্যরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং মধ্যাহ্নভোজের মাধ্যমে সমাপ্তি হয়।

একাত্তরেরকথা/এম

সর্বশেষ - লিড নিউজ