Ekattorer Kotha
বৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

হরিপুর বাজারে নামাজের সময় সব দোকান বন্ধের সিদ্ধান্ত

                       

এপ্রিল ৯, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে নামাজের সময় সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। বুধবার (৮ এপ্রিল) হরিপুর বাজার জামে মসজিদে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, প্রতিটি ওয়াক্ত নামাজের সময় বাজারের সব দোকানপাট বন্ধ থাকবে এবং নামাজ শেষে পুনরায় ব্যবসা কার্যক্রম চালু করা যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা হুযাইফা আল হেলাল।

স্থানীয়রা জানান, এ বাজারে আগে থেকেই বিভিন্ন সামাজিক বিধিনিষেধ চালু রয়েছে। অতীতে এখানে গান-বাজনা, টিভি, ভিসিডি ও ডিভিডি প্রদর্শনেও নিষেধাজ্ঞা ছিল, যার কিছু এখনও বহাল রয়েছে। এসব নিয়ম প্রয়াত হরিপুরি পীর আল্লামা শেখ আব্দুল্লাহ হরিপুরীর নির্দেশনা অনুসারে চালু হয়েছিল বলে জানা যায়।

সভায় সভাপতিত্ব করেন হরিপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল আহমদ। এতে বাজার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা কুতুব উদ্দীন শিকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি বলে জানা গেছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

ইরান ২০ বছরের জন্য পারমাণবিক অস্ত্র না বানানোর প্রস্তাব দিয়েছে: ট্রাম্প

সিলেটে ২৪ ঘণ্টায় রেকর্ড বৃ্ষ্টিপাত

ড্যাবের উদ্যোগে দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবিতে সিপিবির গণস্বাক্ষর কর্মসূচি সিলেটে”

সিলেটে গ্যাস সংযোগে প্রতারণা ঠেকাতে সতর্কতা জারি

তানিয়া বৃষ্টি মস্তিষ্কে তৃতীয় অস্ত্রোপচার: তানিয়া বৃষ্টি চেন্নাইয়ে চিকিৎসাধীন

সিলেটে শেষ মূহুর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট

শিক্ষিতদের সামনে নিজেকে ‘ছোট’ মনে হয়: অক্ষয় কুমার

সিলেটে ছিনতাই-রাহাজানি দমনে ৭ দিনের সময় বেধে দিলেন মন্ত্রী আরিফ

‘কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া অর্থনীতির জন্য আত্মঘাতী’