Ekattorer Kotha
সোমবার , ৬ এপ্রিল ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

শিক্ষকদের উৎসব ভাতা ১৭ বছর পর বৃদ্ধি পাচ্ছে

                       

এপ্রিল ৬, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

দীর্ঘ ১৭ বছর পর শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন।

সোমবার তিনি এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ময়মনসিংহ শিক্ষাবোর্ডসহ সংশ্লিষ্ট মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে জানান।

মন্ত্রী বলেন, চলতি বছরে শিক্ষকদের উৎসব ভাতা ১০ শতাংশ বাড়ানো হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন ঈদুল আজহার আগেই এটি বাস্তবায়ন সম্ভব হবে। তিনি আরও জানান, সরকার বিষয়টি দ্রুত কার্যকর করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পে-স্কেল কাঠামো নিয়েও আলোচনা চলছে। তিনি উল্লেখ করেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, উৎসব ভাতা বৃদ্ধি এবং পে-স্কেল পুনর্বিন্যাস বাস্তবায়িত হলে শিক্ষকদের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং পেশার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

ইরানের খারগ দ্বীপে বিস্ফোরণ, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে

নতুন ‘হ্যারি পটার’ সিরিজে বিতর্ক: মিলেনিয়াল-জেন জি দ্বন্দ্বে বিভক্ত দর্শক

বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-আর্জেন্টিনা বৈঠক

সিলেটে কৃষক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জ্বালানিতে কারসাজির তথ্য দিলেই পুরস্কার, দেশজুড়ে ভিজিলেন্স টিম

নগরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সিসিক প্রশাসক

স্বেচ্ছাসেবক দল নেতা মনিরের মাতৃবিয়োগ: খান জামাল ও মুর্শেদের শোকপ্রকাশ

শায়েস্তাগঞ্জ সড়কে বাসের ধাক্কায় ট্রাক্টর চালকের মৃত্যু

র‍্যাবের ১২তম মহাপরিচালক আহসান হাবীব পলাশ, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

গোটাটিকর থেকে ৪ জুয়াড়ি আটক