Ekattorer Kotha
বুধবার , ২৫ মার্চ ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

জৈন্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চার শিশুসহ আটক ১৮

                       
                   

একাত্তর ডেস্ক ::

সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত দিয়ে পাসপোর্ট বা বৈধ কাগজপত্র ছাড়াই ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় চার শিশুসহ ১৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার ডিবির হাওড় সীমান্ত দিয়ে দেশে ঢোকার সময় তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, সীমান্ত পেরিয়ে কদমখাল এলাকায় পৌঁছালে জৈন্তাপুর মডেল থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন— মিজানুর মল্লিক, রেশমা বেগম, গোলাম রাব্বী, কাউসার গাজী, আল আমিন গাজী, ইমরান খাঁ, মঞ্জুরা বেগম, আছমা বেগম, হালিম খাঁ, নাজমা বেগম, রাশিদুল, লিমা খাঁ, আব্দুল জয়নাল খাঁ, রবিউল ইসলাম, মুসকান বেগম, রুবেল হোসেন, মুক্তা বেগম ও পারভিন আক্তার।

এ ঘটনায় তাদের সহযোগিতার অভিযোগে দুটি লেগুনা গাড়ির চালক ইকবাল হোসেন ও রুস্তুম আলীকেও আটক করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - লিড নিউজ