Ekattorer Kotha
বৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

হবিগঞ্জে দীঘি থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার

                       

এপ্রিল ৯, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের একটি দীঘি থেকে লামিছা আক্তার (৮) নামে এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা ঘটে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে।

স্থানীয়রা দীঘির পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। শায়েস্তাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি অসাবধানতাবশত পানিতে পড়ে মারা গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

সর্বশেষ - লিড নিউজ