
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সিলেট জেলা শাখার ২০২৬-২০২৯ মেয়াদের ৪৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা কাজী জালাল উদ্দিন ভূঁইয়া। শনিবার নগরীর নাইওরপুলের হোটেল ফরচুন গার্ডেনে অনুষ্ঠিত সংগঠনের ত্রিবার্ষিক কাউন্সিল ও ইমাম সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী তিন বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন হাফিজ মাওলানা এনামুল হক। সহসভাপতি পদে রয়েছেন মাওলানা আব্দুল মতিন, মাওলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী, মাওলানা আবুল বাশার ও মাওলানা ওয়ারিছ উদ্দিন।
সহসাধারণ সম্পাদক হয়েছেন হাফিজ মাওলানা শিহাব উদ্দিন ও মাওলানা নোমান আহমেদ কাওছার। সহসাংগঠনিক সম্পাদক মাওলানা ছালেহ আহমদ। অর্থ সম্পাদক হাফিজ মাওলানা আকমল হোসাইন, তালীম-তরবিয়ত সম্পাদক মাওলানা খাইরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ক্বারী আব্দুল বাছিত এবং সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হাবিবুর রহমান।
শিক্ষা, সাহিত্য, গবেষণা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক হয়েছেন মাওলানা জাহিদ আহমদ এবং সহসম্পাদক মাওলানা আলা উদ্দিন। সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ফায়যুর রহমান ও সহসম্পাদক মাওলানা শাহিদুর রহমান। পরিবেশ উন্নয়নবিষয়ক সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, ফুরকানিয়া মক্তববিষয়ক সম্পাদক মাওলানা মুফতি মামুনুর রশিদ, মসজিদ পাঠাগার সম্পাদক হাফিজ মাওলানা মাছুম আহমদ, তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল আহাদ নোমানী এবং সহদপ্তর সম্পাদক মাওলানা জিবান উদ্দিন।
নির্বাহী সদস্যরা হলেন মাওলানা কে এম উমর ফারুক, হাফিজ মাওলানা আব্দুল হামিদ, হাফিজ মাওলানা লুৎফুর রহমান চৌধুরী, মাওলানা খুরশীদ আলম, হাফিজ মাওলানা নজির আহমদ, মাওলানা আব্দুল মতিন, হাফিজ মাওলানা শামসুজ্জামান, মাওলানা মুফতী নিজাম উদ্দিন, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আব্দুল মালিক, মাওলানা আতাউর রহমান, মাওলানা অলিউর রহমান, মাওলানা খালেদ আহমদ, হাফিজ মাওলানা আব্দুল খালিক আনসার, হাফিজ আহমেদ উল্লাহ, হাফিজ মাওলানা রফিক আহমদ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা হোসাইন আহমদ, হাফিজ মাওলানা বাহা উদ্দিন আরমান ভূঁইয়া ও মাওলানা কামরুজ্জামান।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা শাহ মোহাম্মদ নজরুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট জালাল উদ্দিন ও সাংবাদিক আবদুল কাদের তাপাদার।




















