Ekattorer Kotha
শনিবার , ১৮ এপ্রিল ২০২৬ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সন্ধ্যার পর দোকান খোলা রাখায় ৩১ ব্যবসায়ী আটক

                       

এপ্রিল ১৮, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা থেকে সরকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৭টার পর দোকান খোলা রাখার অভিযোগে ৩১ জন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

শনিবার (১৮ এপ্রিল) এসএমপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে সরকার সারা দেশে জরুরি সেবা ব্যতীত সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নে নগরীতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

এসএমপি জানায়, নির্দেশনা অমান্য করে কিছু ব্যবসায়ী দোকান খোলা রেখে কার্যক্রম চালাচ্ছিলেন, এমন তথ্যের ভিত্তিতে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩১ জন ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ও গণমাধ্যম কর্মকর্তা মো. মনজুরুল আলম।

পুলিশ জানিয়েছে, সরকারি নির্দেশনা বাস্তবায়নে নগরজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - জাতীয়