Ekattorer Kotha
শুক্রবার , ২৭ মার্চ ২০২৬ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

জাফলংয়ে নদীতে ডুবে শিশু পর্যটকের মৃত্যু

                       

মার্চ ২৭, ২০২৬
                   

গোয়াইনঘাট প্রতিনিধি ::

সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জিরো পয়েন্ট সংলগ্ন নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে জিহাদ (১১) নামে এক শিশু পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত জিহাদ নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া গ্রামের জুয়েল মিয়ার ছেলে।

জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে জাফলং ভ্রমণে আসা জিহাদ নদীতে গোসল করতে নামলে হঠাৎ পানিতে তলিয়ে যায়। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করে তাকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় দ্রুত জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, জাফলংয়ের নদীতে বর্ষা মৌসুম ও পাহাড়ি ঢলের সময় স্রোত অত্যন্ত প্রবল ও বিপজ্জনক হয়ে ওঠে। অনেক সময় অজান্তেই পর্যটকরা বিপদে পড়েন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে নদীতে নামার ক্ষেত্রে শিশুদের প্রতি অভিভাবকদের আরও সচেতন ও সতর্ক থাকার ওপর জোর দেওয়া হয়েছে।

প্রশাসন বলছে, জাফলংয়ের মতো জনপ্রিয় পর্যটনকেন্দ্রে এ ধরনের দুর্ঘটনা এড়াতে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে এবং স্থানীয়দেরও সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সর্বশেষ - জাতীয়