Ekattorer Kotha
মঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

স্কুল সময়ের যানজট কমাতে বিকল্প পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

                       

মার্চ ৩১, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : : 

রাজধানীতে স্কুল চলাকালীন সময়ে তীব্র যানজট নিরসনে কার্যকর বিকল্প ব্যবস্থা খুঁজতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বৈঠকে রাজধানীর স্কুলসময়ের যানজট পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, স্কুল শুরুর ও ছুটির সময় রাজধানীর বিভিন্ন সড়কে যে তীব্র যানজট তৈরি হয়, তা নিরসনে সম্ভাব্য বিকল্প ব্যবস্থা খুঁজতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে একটি সমন্বিত প্রস্তাবনা তৈরি করে দ্রুত উপস্থাপন করতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায়, তুলনামূলক কমসংখ্যক শিক্ষার্থীর জন্য বিপুলসংখ্যক ব্যক্তিগত গাড়ি স্কুলের সামনে জড়ো হয়। উদাহরণ হিসেবে একটি প্রতিষ্ঠানে দেড়শ শিক্ষার্থীর বিপরীতে প্রায় একশ গাড়ির উপস্থিতি উল্লেখ করা হয়, যা আশপাশের সড়কে মারাত্মক যানজট সৃষ্টি করে। ফলে শিক্ষার্থীদের সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে ভোগান্তির মুখে পড়তে হয়।

সরকারের পক্ষ থেকে এ সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

এদিকে একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতও সাক্ষাৎ করেন। পরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ