Ekattorer Kotha
সোমবার , ১৬ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে ২৪ ঘণ্টায় ৩৪ জন গ্রেপ্তার বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার

                       
                   

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৫ পিস ইয়াবা, ৩৪ বস্তা ভারতীয় আলু, ৬ হাজার ২৭০ কেজি ভারতীয় টমেটো এবং ৫৪৪ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এসএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক কারবারি এবং মহানগর অধ্যাদেশে গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।

এদিকে, একই সময়ে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ১২৬টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে ৫০টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৭৬টি যানবাহন আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত