Ekattorer Kotha
শুক্রবার , ১০ এপ্রিল ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে হামের পরিস্থিতি উদ্বেগজনক, নতুন ৪২ জন ভর্তি

                       
                   

একাত্তর ডেস্ক ::

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) সকাল পর্যন্ত এ তথ্য জানা গেছে।

বর্তমানে বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে মোট ১০৩ জন সন্দেহভাজন হামের রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ল্যাবে নতুন করে ১ জন হামের রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত বিভাগে মোট ল্যাব নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে।

হাসপাতালে ভর্তি ১০৩ জন রোগীর মধ্যে সর্বোচ্চ ৪৯ জন চিকিৎসাধীন রয়েছেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন ভর্তি আছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৪২ জনের মধ্যে ১৮ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন, হবিগঞ্জে ৫ জন এবং মৌলভীবাজারে ৬ জন ভর্তি হয়েছেন। বাকিরা বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে বৃহস্পতিবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যুসহ বিভাগে এখন পর্যন্ত দুইজন শিশুর মৃত্যু হয়েছে।

সর্বশেষ - লিড নিউজ