Ekattorer Kotha
মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

হাবিবুল বাশারকে প্রধান করে বিসিবির ৪ সদস্যের নির্বাচক প্যানেল ঘোষণা

                       

মার্চ ২৪, ২০২৬
                   

স্পোর্টস ডেস্ক : :

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাবেক অধিনায়ক হাবিবুল বাশার–কে প্রধান করে চার সদস্যের নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে।

সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিসিবি। নতুন প্যানেলের অন্য তিন সদস্য হলেন হাসিবুল হোসেন শান্ত, নাদিফ চৌধুরী এবং নাঈম ইসলাম।

জানা গেছে, নতুন এই নির্বাচক কমিটির মেয়াদ থাকবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত, যা অনুষ্ঠিত হওয়ার কথা আগামী অক্টোবর-নভেম্বরে। তাদের প্রথম দায়িত্ব হতে যাচ্ছে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের দল নির্বাচন।

এর আগে নির্বাচক কমিটি ছিল তিন সদস্যের। তবে এবার তা বাড়িয়ে চার সদস্যের করা হয়েছে। নতুন প্যানেলে থাকা হাসিবুল হোসেন শান্ত এর আগে গাজী আশরাফ হোসেনের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলেও দায়িত্ব পালন করেছেন।

দলের অন্য সদস্য নাঈম ইসলাম ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে ২০ হাজারের বেশি রান করেছেন এবং প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪টি সেঞ্চুরি করে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন।

অন্যদিকে নাদিফ চৌধুরীও জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ সময় খেলেছেন। ক্যারিয়ার শেষে তিনি বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

উল্লেখ্য, হাবিবুল বাশার এর আগে ২০১৬ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছিলেন। নতুন দায়িত্বে আবারও নির্বাচক প্যানেলের নেতৃত্বে ফিরলেন তিনি।

এবারের নিয়োগ প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। পূর্বের মতো সরাসরি নিয়োগের পরিবর্তে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হয়েছে।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - জাতীয়