Ekattorer Kotha
সোমবার , ১৬ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

দোয়ারাবাজারে যুবলীগ নেতা গ্রেপ্তার

                       
                   

সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগকে সংগঠিত ও সক্রিয় করার চেষ্টা এবং বিশেষ ক্ষমতা আইনের মামলায় সম্পৃক্ততার অভিযোগে সুনামগঞ্জের দোয়ারাবাজারে মো. নজরুল ইসলাম (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার উপজেলার বাংলাবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নজরুল ইসলাম ১ নম্বর বাংলাবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি। তাঁর বাড়ি পাইকপাড়া গ্রামে। তিনি মৃত মহরম আলীর ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৮ নভেম্বর দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ও ২৫ডি ধারায় দায়ের করা একটি মামলায় নজরুল ইসলাম আসামি। মামলাটির নম্বর ১০ এবং জিআর নম্বর ২৫২।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, নজরুলের মুঠোফোনে আওয়ামী লীগ নেতাদের নিয়ে পরিচালিত একাধিক হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জার গ্রুপের সন্ধান পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটিকে সুসংগঠিত ও সক্রিয় করার চেষ্টা করছিলেন বলেও তথ্য পেয়েছে পুলিশ।

সর্বশেষ - লিড নিউজ