Ekattorer Kotha
সোমবার , ১৩ এপ্রিল ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সাদাপাথর বোঝাই ট্রাক্টর উল্টে যুবক নিহত

                       

এপ্রিল ১৩, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথরবোঝাই ট্রাক্টর উল্টে সোহান মিয়া (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক্টর চালক গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৩ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহান মিয়া ওই ইউনিয়নের কলাবাড়ি গ্রামের আব্দুন নুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জের দয়ারবাজার এলাকার ধলাই নদীর পাড় থেকে ‘সাদাপাথর’ বোঝাই করে একটি ট্রাক্টর কলাবাড়ি এলাকার দিকে আসছিল। পথে কলাবাড়ি মাদ্রাসার পেছনে পৌঁছালে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এ সময় ট্রাক্টরে থাকা শ্রমিক সোহান মিয়া নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় ট্রাক্টরের চালক আলীম উদ্দিন (২০) গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য তা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত