Ekattorer Kotha
মঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

কৃষক বাঁচলে দেশ বাঁচবে: কৃষক কার্ড বিতরণে প্রধানমন্ত্রী

                       

এপ্রিল ১৪, ২০২৬
                   

একাত্তর ডেস্ক :

দেশের কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশ ভালো থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কৃষককে সচ্ছল ও আত্মনির্ভরশীল করে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হচ্ছে, যার মাধ্যমে তারা সরাসরি বিভিন্ন সুবিধা পাবেন।

তিনি জানান, এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের কাছে পর্যায়ক্রমে ১০টি সুবিধা পৌঁছে দেওয়া হবে, যা তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে।

নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি সরকার ইতোমধ্যে বাস্তবায়ন করেছে, যার ফলে প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হয়েছেন।

তিনি আরও বলেন, বর্তমানে সীমিত পরিসরে কৃষক কার্ড বিতরণ শুরু হলেও আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রায় ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।

পয়লা বৈশাখ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এ উৎসবের সঙ্গে কৃষকের গভীর সম্পর্ক রয়েছে। কৃষি ও ব্যবসার হিসাব-নিকাশ নতুন করে শুরু করার ঐতিহ্য থেকেই এই উৎসবের উৎপত্তি।

কৃষি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে তিনি আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথাও জানান, যা সেচ ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন, খাদ্য ও কৃষি সংস্থার দেশীয় প্রতিনিধি জিয়াউকুন সি, কৃষিসচিব রফিকুল ইসলাম, কৃষক আবুল হোসেন ও কিষানি জুলেখা আক্তার।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কয়েকজন কৃষকের হাতে প্রতীকীভাবে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন এবং পরে শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত কৃষি মেলার উদ্বোধন করেন।

 

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চীনের নেতৃত্বে বিকল্প জ্বালানিতে জোর, সরবরাহ নিরাপত্তায় নতুন হিসাব

র‍্যাবের ১২তম মহাপরিচালক আহসান হাবীব পলাশ, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

আট বছর পর জিম্বাবুয়ে সফরে অস্ট্রেলিয়া, সেপ্টেম্বরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

সিলেটের আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ সেবা নিশ্চিতের নির্দেশ ধর্মমন্ত্রীর

শায়েস্তাগঞ্জে ট্রান্সমিটার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

যুদ্ধ থামাতে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, মধ্যস্থতায় পাকিস্তান

বেশিরভাগ কারখানার শ্রমিকরা বেতন-ভাতা পেয়েছেন: কর্মসংস্থানমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ শিশুর মৃত্যু, বাড়ছে সংক্রমণ

ইরানের খারগ দ্বীপে বিস্ফোরণ, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে