Ekattorer Kotha
রবিবার , ৫ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর নির্ধারণ করে সংসদে বিল পাস

                       

এপ্রিল ৫, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : :

সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ সব ক্ষেত্রে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণের উদ্দেশ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয় এবং কণ্ঠভোটে তা পাস হয়েছে।

রোববার বিকেলে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল, ২০২৬’ শীর্ষক বিলটি উত্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

বিলের মূল বিধান অনুযায়ী:

বিসিএসের সব ক্যাডার এবং বিসিএস বহির্ভূত সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর হবে।

স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাগুলোর পূর্বে ৩০ বা অনূর্ধ্ব ৩২ বছরের পদেও এখন থেকে বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হবে।

পূর্বে ৩২ বছরের বেশি (যেমন ৩৫, ৪০ বা ৪৫ বছর) বয়সসীমা নির্ধারিত পদগুলোর ক্ষেত্রে উচ্চতর বয়সসীমা বহাল থাকবে।

প্রতিরক্ষা ও আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়োগের ক্ষেত্রে তাদের নিজস্ব বিধিমালা অপরিবর্তিত থাকবে।

প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, এই বিলের উদ্দেশ্য শিক্ষিত বেকার যুবকদের দেশ গঠনে আরও বেশি সুযোগ দেওয়া এবং শ্রমবাজারে ইতিবাচক প্রভাব ফেলা। ২০২৪ ও ২০২৫ সালে জারি করা দুটি সংশ্লিষ্ট অধ্যাদেশ রহিত করে তাদের স্থায়ী আইনি রূপ দিতে এই বিল আনা হয়েছে।

বিলের বিবৃতিতে আরও বলা হয়েছে, অধ্যাদেশ জারির ফলে কিছু কারিগরি জটিলতা তৈরি হয়েছিল, যেখানে বিশেষ পদে উচ্চতর বয়সসীমা কমে গিয়েছিল। বর্তমান বিলের মাধ্যমে সেই অস্পষ্টতা দূর করা হয়েছে এবং ৩২ বছরের বেশি বয়সসীমা নির্ধারিত পদগুলোর নিয়ম যথাসম্ভব অপরিবর্তিত রাখা হয়েছে।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের

গডফাদারদের ছাড় নেই : এসএমপি কমিশনার

ইরান যুদ্ধের ৩৫তম দিনে আকাশসীমায় মার্কিন-ইসরায়েলি বাহিনীর বড় বিপর্যয়

জেলা বরিশালে কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত বাসিয়া নদী খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

তিন মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৮৩

প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় উঠছেন না

জ্বালানিতে স্বচ্ছতা আনতে ‘ফুয়েল কার্ড’ চালুর পথে সরকার, মিলবে একাধিক সুবিধা

র‍্যাবের ১২তম মহাপরিচালক আহসান হাবীব পলাশ, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক