Ekattorer Kotha
বৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

শাল্লায় দুর্নীতির অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশলীকে বদলির সুপারিশ

                       

এপ্রিল ৯, ২০২৬
                   

 

একাত্তর ডেস্ক ::
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. রাশেদুল ইসলাম রাশেদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বদলির সুপারিশ করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সিলেট সার্কেল থেকে এ সংক্রান্ত একটি চিঠি প্রধান প্রকৌশলীর কাছে পাঠানো হয়।

সিলেট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ সাদী রহমতউল্লাহ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে একাধিক অভিযোগ প্রকাশিত হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে অন্য সার্কেলে বদলি করার পাশাপাশি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

চিঠিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে তাকে শাল্লা থেকে সরিয়ে নেওয়া জরুরি।

এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী সৈয়দ খালেকুজ্জামান বলেন, “তাকে আপাতত বদলির জন্য সুপারিশ করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে ইউএনডিপি প্রকল্প, টিউবওয়েল স্থাপনসহ বিভিন্ন সরকারি কাজে অনিয়মের অভিযোগ তুলে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদনের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে ২৪১ বোতল বিদেশি মদসহ যুবক আটক

কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৯০ সেনা

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ ইয়াং স্টার ক্লাব ও রোটারি ক্লাব অব সিলেট রাইজিং স্টার

‘১৬ বছরে উন্নয়নের নামে ক্রীড়া খাতে মেগা দুর্নীতি হয়েছে’

ইরানি রকেটে ইসরায়েলের মধ্যাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ

আপনার সমস্যা, আপনার কথা’-এমপি নাসের রহমানের বিশেষ হটলাইন চালু

বিশ্বনাথে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন তানভীরকে সংবর্ধনা

সিলেটের বিশ্বনাথে আগুনে ব্যবসায়ীর ঘর ভস্মীভূত

ইসলামাবাদে কূটনৈতিক তৎপরতা: পাক সেনাপ্রধানের সঙ্গে ইরানের পুনরায় বৈঠক

র‍্যাবের ১২তম মহাপরিচালক আহসান হাবীব পলাশ, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ