Ekattorer Kotha
মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেটে হাম উপসর্গে শিশুমৃত্যু বেড়ে ৬, বাড়ছে আক্রান্তের সংখ্যা

                       

এপ্রিল ২১, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট
সিলেটে হাম উপসর্গে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে স্বাস্থ্যখাতে।
সোমবার সকাল ৯টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। শিশুটি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪৫ জনের শরীরে হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ৭ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৪ জন, সুনামগঞ্জে ১৪ জন এবং সিলেটে ১০ জন রোগী শনাক্ত হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪১ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগজুড়ে মোট ১৫৩ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সর্বোচ্চ ৭৯ জন ভর্তি রয়েছেন।
এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, ৬ শিশুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক হলেও দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সিলেটের পরিস্থিতি এখনও তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রয়েছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

এপ্রিলে ভারত থেকে আসছে আরও ৩৪ হাজার টন ডিজেল

ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদীর শুভেচ্ছা বার্তা

“চাকরিজীবীদের মুখে হাসি, জুলাই থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা আসছে”

দেখার হাওরে ভাঙা বাঁধ মেরামত, রক্ষা পেল বোরো ধান

শমশেরনগরে ইঞ্জিন বিকল : তিন ঘণ্টা পর রেল যোগাযোগ চালু

সোমবার থেকে সিলেটে হাম-রুবেলা টিকাদান শুরু

সমুদ্রের তলদেশে চীনের নীরব অভিযান, সাবমেরিন যুদ্ধে এগোতেই কৌশলগত মানচিত্র তৈরি

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ: চীনের কাছে ২-০ গোলে হেরে গেলো বাংলাদেশ

নতুন রূপে সাদিয়া আয়মান, ভক্তদের চোখে লেগেছে প্রেমের আগুন

যুদ্ধ থামাতে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, মধ্যস্থতায় পাকিস্তান