দশদিক ডেস্ক : :
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপসারণের দাবিকে কেন্দ্র করে। সাম্প্রতিক নীতিনির্ধারণ এবং আন্তর্জাতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিরোধী শিবির থেকে তার বিরুদ্ধে সমালোচনা জোরালো হয়েছে।
ডেমোক্র্যাট দলের প্রভাবশালী নেত্রী আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের দাবি তুলেছেন। তার অভিযোগ, কংগ্রেসের পূর্ণ অনুমোদন ছাড়াই গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দেশের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
এদিকে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনীও। এই বিধান অনুযায়ী, প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম বলে বিবেচিত হলে ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যদের উদ্যোগে তাকে সরানোর প্রক্রিয়া শুরু করা যেতে পারে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।
সিনেটর ক্রিস মারফি ট্রাম্পের সাম্প্রতিক অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, অপ্রত্যাশিত সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
এছাড়া সামরিক ও প্রশাসনিক পর্যায়েও অস্থিরতার খবর পাওয়া যাচ্ছে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। সম্ভাব্য রদবদল এবং নীতিগত পরিবর্তন নিয়ে জল্পনা বাড়ছে।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং বৈশ্বিক জ্বালানি বাজার নিয়েও উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। এসব ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ বাড়ছে।
AD/একাত্তরের কথা




















