Ekattorer Kotha
শনিবার , ৪ এপ্রিল ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭ জন

                       

এপ্রিল ৪, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : : 

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় বায়ুবাহিত রোগ হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৮৭ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদপ্তরের অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৮৭ জন। সবমিলিয়ে ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬,৪৭৬ জনে। এই সময়ে হাম নিশ্চিত রোগীর সংখ্যা ৬০ জন, যা নিয়ে নিশ্চিত রোগীর মোট সংখ্যা হয়েছে ৮২৬ জন।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ৪ জন হাম রোগীর মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা ৯৮ জন, যার মধ্যে ১৬ জন হাম নিশ্চিত রোগী। একই সময়ে নতুন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছে ৪,৬২৮ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২,৬৫৪ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জনগণকে ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং হামের সম্ভাব্য উপসর্গ দেখা দিলে দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে হবে।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ