Ekattorer Kotha
বৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু

                       
                   

একাত্তর ডেস্ক ::

সিলেটে হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু আরিশার বয়স মাত্র পাঁচ মাস ২১ দিন।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়। আরিশা সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের বাসিন্দা।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, শিশু আরিশা নিউমোনিয়া ও জ্বর নিয়ে ৬ এপ্রিল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়। বুধবার তার অবস্থার অবনতি হলে ওসমানী হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়।

এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল দুইজনে। এর আগে গত ৬ এপ্রিল দুই মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে দুইজন রোগী ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩৯ জনের ল্যাব কনফার্ম কেস পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৪ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

ইকবাল মনসুর ও আবুল মোহাম্মদের পরিবারের খোঁজ-খবর নিলেন সাংবাদিক মতিউল বারী

১৫ টাকায় চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার, খাদ্য নিরাপত্তায় বড় কর্মসূচি

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে সিলেট

সিলেট মহানগর জামায়াত আমীরের শপথ ও রুকন সমাবেশ অনুষ্ঠিত

সুনামগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা

এসএসসির প্রশ্নফাঁস ও নকল রোধে জিরো টলারেন্স: শিক্ষামন্ত্রী

জ্বালানিতে স্বচ্ছতা আনতে ‘ফুয়েল কার্ড’ চালুর পথে সরকার, মিলবে একাধিক সুবিধা

মাধবপুরে ভোক্তা অধিকার আইনে তিন প্রতিষ্ঠানকে ৬৯ হাজার টাকা জরিমানা

সড়ক প্রশস্তে সবার সহযোগিতা চান সিসিক প্রশাসক

গোয়াইনঘাটে জরাজীর্ণ লালটিকির ব্রিজ