
নগরের সড়ক প্রশস্ত ও অবকাঠামো উন্নয়নে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে নাগরিকদের সহযোগিতার আহŸান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন, একটি সড়ক প্রশস্ত হলে শুধু ওই সড়কের ব্যবহারকারীরা নন, পুরো এলাকার মানুষ এর সুফল ভোগ করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর ডি-বøক সড়ক ও ড্রেনের সংস্কার ও স¤প্রসারণকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সড়ক ও ড্রেন স¤প্রসারণে জায়গা ছেড়ে দিয়ে সহযোগিতা করায় স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানিয়ে প্রশাসক বলেন, নগরের উন্নয়ন শুধু সিটি করপোরেশনের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য নাগরিকদের আন্তরিক অংশগ্রহণ প্রয়োজন। যারা বৃহত্তর জনস্বার্থে ব্যক্তিগত জমি ছেড়ে দিচ্ছেন, তাঁদের সহযোগিতায় দীর্ঘমেয়াদে পুরো এলাকার মানুষ উপকৃত হবেন।
তিনি বলেন, পরিকল্পিত নগর গড়তে প্রশস্ত সড়কের পাশাপাশি উন্নত ড্রেনেজ ব্যবস্থা জরুরি। এসব অবকাঠামোর উন্নয়ন হলে মানুষের চলাচল সহজ হবে এবং জলাবদ্ধতা নিরসনেও সহায়ক ভ‚মিকা রাখবে।
এ সময় সিসিকের নির্বাহী প্রকৌশলী সুমন চন্দ্র দেবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, এলাকার বিশিষ্ট ব্যক্তি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে প্রশাসক নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় ড্রেনে ময়লা-আবর্জনা ফেলতে দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখলেও কিছু মানুষের অসচেতনতার কারণে সেই প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। ড্রেন ও ছড়ায় বর্জ্য ফেলায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়, জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয় এবং পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ে।
নগর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সিটি করপোরেশনের পাশাপাশি প্রত্যেক নাগরিকেরও বলে মন্তব্য করেন তিনি। নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং ড্রেন ও ছড়ায় ময়লা না ফেলার জন্য নগরবাসীর প্রতি আহŸান জানান সিসিক প্রশাসক।




















